নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জামি’আ আরাবিয়া দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল জিহাদীকে অব্যাহতি

# রান্না ঘর বিশুদ্ধ পানি গোসলখানা বাথরুম দ্রুত সমাধান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২:০০, ১২ জুলাই ২০২৬

জামি’আ আরাবিয়া দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল জিহাদীকে অব্যাহতি

জাকির খানের উপস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেছেন, প্রিয় শিক্ষার্থী আপনাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতিপূর্বে প্রথম দিনে আন্দোলন করেছিলেন। সেদিন আমার নেতা জাকির খান আপনাদের মাঝে হাজির হয়ে তিন দিনের সময় নিয়েছিলেন।

আর যেন মাদ্রাসায় আর কোন আন্দোলন সংগ্রামের সৃষ্টি না হয় সে লক্ষ্যে জাকির ভাই কাজ করছেন। জাকির ভাই উপর আপনার আস্থা রেখেছেন, সে কারণে জাকির ভাই আপনাদের আদর করেন ও স্নেহ করেন। আজ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সাধুবাদ জানিয়ে আপনারা যার যার ক্লাসে ফিরে যাবেন।
 
১১ জুলাই রাত সাড়ে ৯টায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এই ঘোষনা দেন। এ সময় জাকির খান সহ কমিটির নেতৃবৃন্দরা বাসিন্দায় উপস্থিত ছিলেন।
 
তিনি আরও বলেন, আমরা ঘোষনা করেছি যে মাদ্রাসার মোহতামিম আলহাজ¦ আবু তাহের জিহাদী সাহেব নিজে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণে এই কমিটি ও জাকির ভাইয়ের পক্ষ থেকে তাকে স্বসম্মানে বিদায় দেয়ার প্রস্তুতি নিচ্ছি। আজ থেকে জিহাদী সাহেব এই মাদ্রাসার প্রিন্সিপাল নন। তাই এই কমিটি ও জাকির ভাইয়ের পক্ষ থেকে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দায়িত্ব দেয়া হয়েছে মাওলানা শফিকুর রহমান কে ।
 
এদিকে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তদন্তের জন্য সরেজমিনে দেখে, টয়লেট রান্না ঘর খাবারের মান ও সুপীয় পানি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে গোসলখানা ও বাথরুম মেরামত করা হবে। রান্না ঘর ও বিশুদ্ধ পানি আগামীকালকে মধ্যে সমাধান হয়ে যাবে। আপনারা কি এই ঘোষনা সাথে একমত আছে জবাবে শিক্ষার্থী হ্যাঁ উত্তরে সমাপ্ত করেন দিদার খন্দকার। পরে দোয়া মাধ্যমে পরিস্থিতি শেষ করা হয়।

বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি শাহজাহান,সাধারন সম্পাদক হেদায়েত উল্লাহ খোকন,দিদার খন্দকার,লিটন,লাভলু,আলামিন,মাসুদ,শাহ আঃ হালিম,সুজন মাহমুদ সহ মাদ্রাসার কমিটির নেতবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন