নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে ‘শ্রেষ্ঠ কাব শিশু’ অবন্তিকা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৪, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ২০:২৪, ১৪ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে ‘শ্রেষ্ঠ কাব শিশু’ অবন্তিকা

আগামীকাল বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দেশের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

এ অনুষ্ঠানে আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অবন্তিকা দত্ত ‘দেশ সেরা শ্রেষ্ঠ কাব শিশু’ হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করবে।

এরআগে অনুষ্ঠিত রিহার্সেলে অংশ নিয়ে অবন্তিকা সফলভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। তার এই অসাধারণ অর্জনে বিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকলেই গর্বিত ও আনন্দিত।

অবন্তিকার এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা সবার।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন