শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৪, ১৫ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস রহমান, শিক্ষানুরাগী রাকিবুল দেওয়ান, ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ( পিটিএ) এর সহ-সভাপতি পিয়ার হোসেন, ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য রাজু আহমেদ, সদস্য হযরত আলী ও ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।