শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৭, ৩০ জুলাই ২০২৬
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিচারকার্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গণে এ বিচারকার্য ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম।
এতে বৃজ্ঞ বিচারকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ পেকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইআইসিটি বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. হাসান উজ জামান ও হেড অব স্কুল, স্টিমব্রিজ ইন্টারন্যাশনাল ইউথ লিডারশিপ ট্রেইনিং প্রোগ্রাম, ইউনিসেফের প্রফেসর ড. ফারজানা আলম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিশির ঘোষ অমর, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের, আবু তালেব, উমর ফারাক, মোহাম্মদ শাখাওয়াত হোসেন ভূইয়া ও প্রভাষক এবাদুল হক প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, আমরা শিক্ষার মান উন্নয়নে নারায়ণগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করতে পারি, কিভবে সারা বাংলাদেশের মধ্য নারায়ণগঞ্জ,কে শিক্ষায় অরণ্য অবস্থায় নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা করছি।
বিজ্ঞান, সাইন্সক্লাব, সাইন্সল্যাবরেটরী দিয়ে সাইন্সের সাবজেক্ট গুলো প্র্যাকটিস করা এটা যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরো বলেন কিছু দিন আগে প্রিপারেটরি স্কুলের বিজ্ঞান মেলার আমি উপস্থিত হয়ে সেখানকার এমপি মহোদয়কে বলেছি বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের গবেষনা সুবিধা বাড়ানোর জন্য, বিজ্ঞানের চর্চ করার জন্য, বিজ্ঞান ক্লাব গুলা যেন সুন্দর ভাবে কাজ করতে পারে তার জন্য সরকারি ভাবে যেন বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দিতে পারি এমপি মহোদয়ের মাধ্যমে সরকারি সুবিধা গুলা যাতে শিক্ষা প্রতিষ্ঠান পায় সেই ব্যাপারে আমি দাবি জানিয়েছি।