নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় কমর আলী স্কুল ও কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ০০:১৩, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:১৪, ৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় কমর আলী স্কুল ও কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ফতুল্লায় কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে রচনা, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬  পালন করা হয়।

বুধবার (৫ আগষ্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে কমর আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ক শিক্ষক মোঃ লুৎফুর রহমান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন