নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে

ইংরেজি মেলার চূড়ান্ত পর্ব ও বিতর্ক চ্যাম্পিয়নশিপ সিজন ১ অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২২, ৭ আগস্ট ২০২৬

ইংরেজি মেলার চূড়ান্ত পর্ব ও বিতর্ক চ্যাম্পিয়নশিপ সিজন ১ অনুষ্ঠিত

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের আয়োজনে ইংরেজি মেলার চূড়ান্ত পর্ব ও বিতর্ক চ্যাম্পিয়নশিপ সিজন-১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে ফতুল্লার কুতুবপুরস্থ মীরকুঞ্জ পার্টি সেন্টার এ ইংরেজি মেলার চূড়ান্ত পর্ব ও বিতর্ক চ্যাম্পিয়নশিপ সিজনÑ১ অনুষ্ঠিত হয়।

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পোকেন ইংলিশ ও ফনেটিক্স, সাইফুরসের সিনিয়র ফ্যাকাল্টি ও প্রশিক্ষক মোহাম্মদ রাজিব হোসাইন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটির সাবেক প্রভাষক শামীম হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিতর্ক চ্যাম্পিয়ন ও ৪৭তম বিসিএস ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) আজাদ হোসাইন, ফিনটেক, ডিজিটাল ব্যাংকিং ও ডিজিটাল ট্রান্সফরমেশন পরামর্শক ইঞ্জি মো. ফিরোজ কবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সভাপতি সাংবাদিক মো. মিলন হোসাইন, জাতীয় বিতর্ক চ্যাম্পিয়ন নুসরাত জাহান সোনিয়া, আরমানি প্রপার্টিজ লিমিটেডের চেয়রম্যান ও সিইও আরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. জাবের আল মাহমুদ ও  মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুল প্রমূখ।
নারায়ণগঞ্জের সনামধন্য প্রায় ২৫-৩০ টির মত স্কুল এই ইংলিশ মেলার চূড়ান্ত পর্ব ও বিতর্ক চ্যাম্পিয়নশিপ সিজনÑ১ এ অংশ গ্রহণ করে।


নিরপেক্ষ বিচারকার্য পরিচালনা শেষে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলকে জয়ী ঘোষনা করে বিচারকরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন