নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ বার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪১, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৪৪, ১০ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ বার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট রফিক আহমেদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমান এবং নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্য এ এস এম এন সায়েম কবির।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুল একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য আরও সমৃদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন