নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দেশজুড়ে এসএসসি পাসের হার কমলেও বেড়েছে নারায়ণগঞ্জে

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৯, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৯, ১০ আগস্ট ২০২৬

দেশজুড়ে এসএসসি পাসের হার কমলেও বেড়েছে নারায়ণগঞ্জে

দেশ জুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের গড় হার কমলেও নারায়ণগঞ্জে এই হার বেড়েছে। তবে উভয় ক্ষেত্রেই কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ২০২৬ এর ফলাফলে এই চিত্র পাওয়া যায়। 

সারাদেশের এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের চেয়ে ৬ দশমিক ২ শতাংশ কম। তবে নারায়ণগঞ্জ জেলায় এবারের পাসের ৭২ দশমিক ২০ শতাংশ। যা গত বছর ছিল ৬৪ দশমিক ২৫ শতাংশ। 

জাতীয় পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন। নারায়ণগঞ্জ জেলায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৪৩ জন। যা গত বছর ছিল ১ হাজার ৪৬২ জন। জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান দেওয়া তথ্যে এমন চিত্র পাওয়া যায়। 

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জে পাসের হারে সর্বোচ্চ অবস্থানে আছে রূপগঞ্জ উপজেলা। এখানে পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন অবস্থানে আছে আড়াইহাজার। এখানে পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ। এর বাইরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৭১ দশমিক ৮৭ শতাংশ, বন্দর উপজেলায় ৭১ দশমিক ৮৭ শতাংশ এবং সোনারগাঁও উপজেলায় ৭২ দশমিক ৭৬ শতাংশ।

অন্যদিকে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার। এখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮১২ জন। সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বন্দর উপজেলায়। এখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৭৬ জন। এছাড়া রূপগঞ্জ উপজেলায় ২৪৬ জন, সোনারগাঁও উপজেলায় ১৩০ জন এবং আড়াইহাজারে ৭৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন