নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

এসএসসি পরীক্ষায় সাংবাদিক কন্যার সফলতা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৬, ১০ আগস্ট ২০২৬

এসএসসি পরীক্ষায় সাংবাদিক কন্যার সফলতা

এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফলে জিপিএ-৫ পেয়েছে খাদিজা খানম পুর্শিয়া। সে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

পুর্শিয়া নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন পজিটিভ নারায়ণগঞ্জ এর বার্তা সম্পাদক এবং দৈনিক আজকের আওয়াজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল লতিফ (লতিফ রানা) ও গৃহিণী খালেদা পারভীন রুনার মেয়ে। 

খাদিজা খানম পুর্শিয়া তার সাফল্যের বিষয়ে বলেন, বাবা-মা ও শিক্ষকদের সহযোগিতা, সকলের দোয়া এবং নিয়মিত পড়াশোনার মাধ্যমে আমি এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি।

আগামীতে যেন আরও ভালো ফলাফল লাভ করতে পারি এবং দেশ জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারি তার জন্য আমি সকলের দোয়া চাই। পুর্শিয়ার স্বপ্ন পূরণে সকলের দোয়া কামনা করেছেন তার পরিবার।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন