শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪১, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৪২, ১৩ আগস্ট ২০২৬
সদর উপজেলার ফতুল্লার কুতুবপুতুরে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারী কেলেঙ্কারি ও নানা অনিয়মের দায়ে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়া কাজী জুয়েল রানা আবার বিদ্যালয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন খবরে তার অপসারণ চেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে আদর্শ ও অনুকরণীয় হওয়ার কথা। কিন্তু তাঁর বিরুদ্ধে এমন অভিযোগে আমরা বলতে লজ্জাবোধ করছি।
তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে একজন খণ্ডকালীন শিক্ষকের সাথে অনৈতিক কাজ করেছে, তাছাড়া তিনি বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে। তার এই অপকর্মের বিষয়টি শিক্ষকরা সমর্থন করে নাই যার জন্য উনি শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছে যা আমাদের জন্য অপমানজনক।
এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি যতটুকু জানি শিক্ষাবোর্ড থেকে কাজী জুয়েল রানাকে একটা জয়েনিং লেটার দেওয়া হয়েছে। কিন্তু দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে তা জানি, এখন জানতে পারলাম।
এই বিষয়ে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, এখানে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে আমরা কিছু বলতে পারবো না, এটা শিক্ষার্থীদের বিষয়। তবে কাজী জুয়েল রানা যেনো বিদ্যালয়ে আর না আসে সেজন্য শিক্ষক-তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্য গণ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাগণ অনাস্থা জানিয়েছেন।
কাজী জুয়েল রানা যদি এখন বিদ্যালয়ে জয়েনিং করে তাহলে বিদ্যালয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ তাকে কেউ মেনে নিতে পারছে না।