নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

এসএসসি বিজ্ঞান বিভাগে ঢাকা বোর্ডে প্রথম হওয়ায় বায়েজিদকে জেলা পরিষদের প্রশাসকের শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৫১, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৬, ১৯ আগস্ট ২০২৬

এসএসসি বিজ্ঞান বিভাগে ঢাকা বোর্ডে প্রথম হওয়ায় বায়েজিদকে জেলা পরিষদের প্রশাসকের শুভেচ্ছা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে (বালক) প্রথম স্থান অর্জন করায় বায়েজিদ ইবনে ওবায়েদকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। 

বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় বায়েজিদের নিজ বাসভবনে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান জেলা পরিষদ প্রশাসক। এই সময় তিনি বায়েজিদকে মিষ্টি খাইয়ে দেন। 

জেলা পরিষদের প্রশাসকের উপস্থিতিতে বায়েজিদের বাসায় এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদের বাবা ও তিতাসগ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক, অধ্যাপক মামুন মাহমুদের সহধর্মিণী ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক এবং মা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

ভবিষ্যৎ স্বপ্নের কথা জানাতে গিয়ে বায়েজিদ জানায়, সে বড় হয়ে একজন দক্ষ প্রকৌশলী হতে চায় এবং দেশের সেবায় অবদান রাখতে চায়। বায়েজিদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় পরিবার এবং স্থানীয় এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।

তার এই অভাবনীয় সাফল্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক  এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ব্যক্তিগতভাবে বায়েজিদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন