শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:৩২, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:২৯, ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে “ক্লাস রুমের পাশে” শিরোনামে তিন দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। রবিবার (২৩ আগষ্ট) থেকে এ বই মেলার আয়োজন করেছে কৈশোর তারুণ্যে বই।
বিদ্যানিকেতন হাইস্কুলে তিনদিনের বই মেলায় অংশ গ্রহণ করছে অ্যাডর্ণ, সময়, ইকরিমিকরি, জাগৃতি, অনুপম, অনন্যা, কাকলী প্রকাশনী প্রকাশনা প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈশোর তারুণ্যে বইয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তুষার আবদুল্লাহ, প্রকাশক মিলন কান্তি দে,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, পরিচালনা পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফরোজা আক্তার লিমা ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা মন ও চিত্তের বিকাশের জন্য বই পড়তে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তারা বলেন একটা বই একজন শিশু কিশোরের মন মানসিকতার পরিবর্তন করতে পারে।
বিদ্যানিকেতন হাই স্কুল বই মেলার মাধ্যমে শিশু কিশোরদের পরিপূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।