নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলে সফল : গিয়াসউদ্দিন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২২, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৩৪, ২৪ আগস্ট ২০২৬

নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলে সফল : গিয়াসউদ্দিন

এম,এ,হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুিিক্তযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের সফলতার কারণে আজকে এই অনুষ্ঠান। আমরা যখন কোন কাজে চূড়ান্ত বিজয় লাভ করতে পারি তখন সেটাই আমাদের সফলতা। 

সোমবার (২৪ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে এম.এ.হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও প্রাথমিক সরকারি বৃত্তি পারীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জ্ঞান অর্জনের লক্ষ্য যেহেতু ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করা। তাই তোমাদের এই জ্ঞানধারা একদিকে তোমাদের দুনিয়ায় কল্যাণ হবে অন্যদিকে আখেরাতেও তুমি কল্যাণ লাভ করবে। আমাদের সৃষ্টিকর্তা তার বাণীতে ঘোষণা করেছেন যে, ‘যে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, আর জান্নাত লাভ করতে পারে সেই হলো সফল।’

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খাঁন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর, ফজলে খোদা সোহেল, রাজিব আহম্মেদ, এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের পরির্দশক মহিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন কাজী ফারহানা আক্তার ও ফারুক হোসেন রাজু।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন