নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ২১:৩৩, ২৬ আগস্ট ২০২৬

ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত

ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী হাই স্কুল ও কলেজের আয়োজনে দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতাসহ হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ আগষ্ট) সকালে কমর আলী কলেজের সভাকক্ষে কমর আলী কলেজের  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিন। সহকারী শিক্ষিকা সিফাত ফারজিনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন