শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৫, ২৬ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট সংলগ্ন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চমৎকার এ আয়োজনে সফল শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিগোষ্ঠী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রভাষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মডেল কলেজের অধ্যক্ষ মো: ওমর ফারুক। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মো: আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: ইনজামামুল হক কোয়ালিটি ম্যানেজার ফারিহা নিট টেক্স লিমিটেড, সানজিদা আক্তার সুমী সহকারী ব্যবস্থাপক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ইয়াকুব কামাল কবি ও সাংবাদিক,জনাব আব্দুর রহমান সাধারণ সম্পাদক, আত-তায়্যীব ফাউন্ডেশন, জনাবা শাহিদা আক্তার তন্নী প্রতিষ্ঠাতা পরিচালক, শাহিদা আক্তার তন্নী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে সম্পূর্ণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।