শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জের গোদনাইল প্রিপারেটরী স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে অত্র স্কুল প্রঙ্গণে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।
গোদনাইল প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল প্রিপারেটরী স্কুলের সভাপতি জাকিয়া আলী ভূইয়া।
এতে আরো উপস্থিত ছিলেন গোদনাইল প্রিপারেটরী স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাকসুদা বেগম, অভিভাবক সদস্য লুৎফা আক্তার রুমি, বিউটি আক্তারসহ অন্যান্য শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্য জাকিয়া আলী ভূইয়া বলেন কেবল পড়াশোনা নয়, বরং এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, গুণ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরিতে সাহায্য করে। প্রতিদিনের পড়াশুনার ক্লান্তি দূর করতে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সুন্দর সম্পর্ক তৈরি করতেই এই ক্লাস পার্টি।
তিনি আরো বলেন আমি শিক্ষার্থীদের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার আহ্বান জানাচ্ছি।