শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:২২, ৭ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের কিল্লারপুলে অবস্থিত বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়াসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।