শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০৭, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩২, ৯ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য বালি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ফেয়ারে সরকারি তোলারাম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিঠুন বিশ্বাসের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে।
এ উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান প্রতিনিধি দলের জন্য ১ লাখ টাকার স্পন্সর চেক প্রদান করেন।
চেক প্রদানকালে এড. সাখাওয়াত হোসেন খান প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আন্তর্জাতিক এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য তাদের প্রতি শুভকামনা জানান।
তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যায়ের এ আয়োজনে সরকারি তোলারাম কলেজের প্রতিনিধি দল নারায়ণগঞ্জের পাশাপাশি দেশের জন্যও সম্মান বয়ে আনবে।
অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী হলেন- মো. তাহমিদ ইসলাম হৃদম, প্রতিম কান্তি সরকার শান্তনু ।