শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৩, ৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৩৭, ৫ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর শান্তিনগর গুচ্ছগ্রামে ৪ জুলাই সকাল হতে মধ্যরাত পর্যন্ত চিত্রায়িত হলো তরুণ নাট্য নির্মাতা সোহেল আলীর নতুন নাটক ‘প্রবাসী বউয়ের জামাই’| গ্রামবাংলার চিরচেনা পটভূমি এবং সাধারণ মানুষের জীবনের বাস্তবচিত্র নিয়ে নির্মিত নাটকটি ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে|
নাটকটির গল্প আবর্তিত হয়েছে গ্রামের একজন নারী প্রবাসীর পারিবারিক জীবন, সংগ্রাম ও সামাজিক অবস্থানকে কেন্দ্র করে| প্রবাস জীবনের টানাপোড়েন ও পরিবারের ওপর তার প্রভাব কীভাবে পড়ে, সেটিই নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে|

নাটকটিতে অভিনয় করেছেন সোহেল আলী, সাঞ্জিয়াপরী, শেখ মনিরুজ্জামান রিপন, সাব্বির আহমেদ সেন্টু, সারোয়ার খান, মৌন লাকি, নুসরাত সামিয়া, জীবন বাদশাহ, নয়ন খান এবং মনির| নাটকটির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ মনিরুজ্জামান রিপন এবং চিত্রগ্রহণে ছিলেন আরাফাত মির্জা|
নাটকটির রচয়িতা ও নির্মাতা সোহেল আলী বলেন, “আমাদের মা-বোনেরা প্রবাসে থেকে কীভাবে সংসার ও সমাজকে আগলে রাখেন, সেই বাস্তবতাকে আমরা পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি| কাহিনী, সংলাপ ও দৃশ্যপট সব মিলিয়ে আশা করছি নাটকটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে|”
গ্রামের নির্মল পরিবেশে চিত্রায়িত এই নাটকটি খুব দ্রুতই কোনো একটি জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্মে প্রচার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন|