নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে টেলিভিশনের জন্য ‘তাবিজের বউ’ নাটকের চিত্রগ্রহণ শুরু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে টেলিভিশনের জন্য ‘তাবিজের বউ’ নাটকের চিত্রগ্রহণ শুরু

আসছে ঈদ উল ফিতরে নাটকবাজ এন্টারটেইনমেন্ট এর চমকপ্রদ নাটক ‘‘তাবিজের বউ’’। মেহেদি মাল্টিমিডিয়ার কর্ণধার মনিরুজ্জামান স্বপনের প্রযোজনায় এটির রচনা ও পরিচালনায় রয়েছেন বাংলাদেশ টেলিভিশন নাট্যকার সংঘ’র সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল।

নাটকটির শ্রেষ্ঠাংশে থাকছেন সোহেল আলী,তানজিলা তানু,সঞ্জিব আহমেদ,সামিয়া,জামাল রাজা, সৈয়দা নওশিন ইসলাম দিসা,সাব্বির আহমেদ সেন্টু,মোয়াজ্জেম হোসেন,মনিরুজ্জামান রিপন,মাসুমুল হক সোহেল, অনন্যা, কুমকুম, মায়া পাপড়ি, সানবির সুবাস প্রমুখ।

১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর থেকেই নারায়ণগঞ্জ বন্দরের সাবদীস্থ সেলসারদি গ্রামে এর চিত্রগ্রহণ শুরু হয়েছে। গ্রামবাংলার পটভূমি নিয়ে একটি বিনোদনপূর্ণ এই নাটকটি নাটকবাজ এন্টারটেইনমেন্ট এর প্রথম পরিচালনা।

নাটকের গল্প এবং লোকেশন দর্শক হৃদয় কাড়তে সক্ষম হবে বলে জানিয়েছেন এটির প্রযোজক মনিরুজ্জামা স্বপন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তাবিজের বউ নাটকটি দেশের একটি প্রথম সাড়ির টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন