নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কানাডায় প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মিলনমেলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৯, ১৮ আগস্ট ২০২৬

কানাডায় প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মিলনমেলা

কানাডায় নারায়ণগঞ্জের প্রবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) কানাডার মন্ট্রিয়ল এলাকায় উৎসবমুখর পরিবেশে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় পুরো পার্কজুড়ে এমন এক প্রাণবন্ত মিলন মেলার আবহ সৃষ্টি হয়, যেন কানাডার মন্ট্রিয়লের এই এলাকাটি এক টুকরো বাংলাদেশ। 

মিলনমেলাকে প্রাণবন্ত করতে অংশগ্রহণকারীরা সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে বনভোজনস্থলে আসতে শুরু করেন। দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা, কুশল বিনিময়, আড্ডা, স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

এছাড়াও উপহার বিতরণ, খেলাধুলা, খাবার পরিবেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম দিনব্যাপী অনুষ্ঠানকে একটি ভিন্নমাত্রা প্রদান করে। আনন্দ-উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মিলন মেলার সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটির আয়োজন করেন মোহাম্মদ আবুল বাশার, খাইরুল ইসলাম, সাইফুদ্দিন শাফি, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ কাফি, আয়াত ও আদান। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন, মনির ওয়ালী মিলন, গোলাম মোহাম্মদ, গোলাম মোস্তফা, নাজমুল হাসান সেন্টু, মোহাম্মদ আরাফাত ও মনিরুজ্জামান লিপু।
 

আরও পড়ুন