নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জান্নাতের ৯ম জন্মবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫১, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:০৫, ২৫ আগস্ট ২০২৬

জান্নাতের ৯ম জন্মবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

ফুলেল শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসার মধ্য দিয়ে সাংবাদিক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ ও ফারজানা আক্তার মনির একমাত্র কন্যা ফাতেমা তুজ জোহরা জান্নাত এর ৯ম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ জন্মদিনের এই আয়োজন সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। যেখানে জেলার বিশিষ্ট সাংবাদিক, কবি, সরকারি কর্মকর্তা ও আত্মীয়-স্বজনের সরব উপস্থিতি ছিল। 

আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ নিউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এস.এম. ইকবাল রুমি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আহসান সাদিক সাওন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, 

প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক ফখরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪ এর সম্পাদক শহীদুল্লাহ রাসেল, চ্যানেল এস টিভির সাদাকালো প্রতিবেদনের প্রতিনিধি ও আলোর ধারা টোয়েন্টিফোর এর প্রকাশক মো. আসলাম, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি ও দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হিরা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জনি, দৈনিক নয়া দিগন্ত ডিজিটালের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাজু হোসেন,

দৈনিক রুদ্রবার্তা প্রতিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, দৈনিক যায়যায় দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন,এন এ এন টিভির রিপোর্টার মো. শাহ আলম, দৈনিক সচেতনের স্টাফ রিপোর্টার মোক্তার হোসেন, দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান, সাংবাদিক মসিউর  রহমান, ডেইলি নারায়ণগঞ্জের প্রকাশক ও সম্পাদক মো. মনির হোসেন, এন.এ.এন. টিভি ক্যামেরা পার্সন মো. সুজন, আলোর দ্বারা টোয়েন্টিফোর এর ক্যামেরা পার্সন তারেকসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোহাম্মদ কামরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) টি.আই.এম.এ. করিম।

এ সময় সাংবাদিক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মেয়ে যেন সৎ, জ্ঞানী ও মানবিক গুণাবলী নিয়ে বড় হয়। দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চাই। মা ফারজানা আক্তার মনি বলেন, আমার মেয়ে সবার দোয়ায় যেন মানুষের মতো মানুষ হয়ে বেড়ে ওঠে।

অনুষ্ঠান জান্নাতের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন