শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:৫৬, ৬ মার্চ ২০২৬ | আপডেট: ০১:১৮, ৬ মার্চ ২০২৬
পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। আর এ মাসের তাৎপর্যকে ধারণ করে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার অনন্য আবহে কেন্দ্রীয় পুনাকের সভানেত্রী নাসিমা ফেরদৌসীর সার্বিক দিকনির্দেশনায় এবং সমাজ কল্যাণ কমিটির তত্ত্বাবধানে পবিত্র রমজান মাস জুড়ে অসহায় দু:স্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের সদস্যরা দিনব্যাপী প্রস্তুতির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

সরেজমিনে দেখা গেছে, এই কার্যক্রমের মাধ্যমে পুনাক প্রতিদিন প্রায় একশো পঞ্চাশজন এতিম শিশু, পথ শিশু, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, মসজিদ-মাদ্রাসা, নিম্ন শ্রেণীর কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণির মানুষদের মাঝে স্বাস্থ্য সম্মত, ঘরে বানানো হাতে তৈরি ইফতার বিতরণ করে আসছে।

দিনব্যাপী প্রস্তুতি শেষে প্রতিদিন বিকেল চারটা থেকে এই ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়। প্রতিদিন বিভিন্ন এলাকায়, বিভিন্ন মসজিদ-মাদ্রাসায়, বাস টার্মিনাল, রেল স্টেশন, বস্তি এলাকায়, বিভিন্ন ট্রাফিক পয়েন্ট, বুথ ঘুরে ঘুরে পুনাকের সমাজ কল্যাণ কমিটি ইফতার বিতরণ করছে।

জানাগেছে, মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচিটি সমাজ কল্যাণ কমিটির সম্পাদক মরিয়ম বেগম এবং সহ-সম্পাদক রেহানা ফেরদৌসী, উম্মে কুলসুম সহ কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিচালনা করা হয়। সমাজ কল্যাণ কমিটির তত্ত্বাবধানে এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে মরিয়ম বেগম বলেন, সমাজে এমন অনেক দুঃস্থ মানুষ আছেন যারা পেটে ক্ষুধা নিয়েও কারো কাছে চাইতে পারেন না, বলতে পারেন না কষ্টের কথাৃতাদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধেয় সভানেত্রীর আদেশক্রমে সমাজ কল্যাণ কমিটি এ কার্যক্রমটি অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছে।

পুনাক এর প্রধান উদ্দেশ্য মানব সেবা এবং এ এই কার্যক্রম সে উদ্দেশ্যেরই অংশ যার মাধ্যমে পুনাক অসহায় মানুষদের কিছুটা সহায়তা করতে পারব এবং তাদের মুখে হাসি ফোটাতে পারব।
