নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মাদকের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ঘাতক রূপগঞ্জে গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৫৬, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:০৯, ১৫ এপ্রিল ২০২৬

মাদকের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ঘাতক রূপগঞ্জে গ্রেপ্তার

মাদকের টাকার জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঘাতক ছেলে মো. নুর হোসেনকে (১৬) গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। এর আগে সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডেমরা উত্তর বাজার জামে মসজিদের পাশে আব্দুল বাতেনের ভাড়া বাড়িতে মো. ইসরাফিল (৫৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।  ইসরাফিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন সুতালারা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে। পরে সোমবার বিকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মৃতের স্ত্রী ছুরিয়া (৪৫) সোমবার রাতে ডেমরা থানায় তার ছেলে নুর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুর হোসেনকে নারায়ণগঞ্জের রূপগঞ থানার পশ্চিমগাঁও এলাকা  থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দুই ছেলে ও ১ মেয়ে নিয়ে ছুরিয়া তার মৃত স্বামী ডেমরা উত্তর বাজার এলাকায় বসবাস করতেন। গত সোমবার ভোরে নিহত ইসরাফিল তার স্ত্রীর ছুরিয়ার কাছে মাদকের জন্য ৫০০ টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ সময় ইসরাফিল ছুর নিয়ে তার স্ত্রীকে মারতে আসে।

এ ঘটনায় তাদের মধ্যে তুমুল বাগবিতন্ডা শুরু হলে ছেলে নুর হোসেনও বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং বাবার হাতে থাকা ছুরি নিয়ে নেয়। এদিকে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে নুর হোসেন উত্তেজিত হয়ে বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসরাফিলের। ইসরাফিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল বলে পরিবারে টাকার জন্য প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করতেন এবং স্ত্রী-সন্তানদের চাপে রাখতেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন