নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আহত ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৪৮, ৩০ এপ্রিল ২০২৬

ডেমরায় প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আহত ১

রাজধানীর ডেমরায় চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে আমুলিয়া মডেল টাউনের ভেতরে অমুক নামে কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

এ সময় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে যাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস সহ ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

প্রাথমিকভাবে জানা গেছে মেশিনের ঘর্ষণের ফলে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

সুজন নামে একজন আহত হয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মুরাদ হোসেন পিপিএম বলেন, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটি ভর্তি করানো হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন