নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ডেমরায় হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারী কারাগারে

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪০, ৩ মে ২০২৬

ডেমরায় হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারী কারাগারে

রাজধানীর ডেমরায় ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারীকে রোববার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দিবাগত রাত ১০ টার দিকে বাঁশেরপুল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় তাদের আটক করে টহলরত পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার মৃত রুপ মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২০), একই এলাকার মো. কাশেমের ছেলে মুক্তার হোসেন (২২), মৃত আক্কাস আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৪) ও মো. রজব আলীর ছেলে মো. সুমন (১৯)। এ বিষয়ে শনিবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।    

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন (পিপিএম) বলেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলগেট এলাকা থেকে মান্ডা যাওয়ার কথা বলে ১ অটোরিকশায় ওঠে চার ছিনতাইকারী। পরবর্তীতে তারা অটোরিকশা চালক সুজনকে (২৭) বিভিন্ন স্থান ঘুরিয়ে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ে যেতে বলে।

এদিকে রাত ১০টার দিকে ছোট পাইটি এলাকায় পৌঁছালে অভিযুক্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে পথচারী ও টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ ছিনতাইকারীকে আটক করে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন