শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫৭, ১২ মে ২০২৬
রাজধানীর ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মোহাম্মদ হোসেন (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার বিকালে ডেমরা থানা পুলিশ ঠুলঠুলিয়া-খলাপাড়া বাজার সংলগ্ন এসআর ইনগ্রিডিয়েন্স লিমিটেড’র মেস বাড়ি থেকে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পরে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লা শ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হোসেন ওই এলাকার ভাড়াটিয়া ও কুমিল্লার লাকসাম থানার নসরতপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে। এ বিষয়ে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মঙ্গলবার রাতেই ডেমরা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
মৃতের পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মোহাম্মদ হোসেন একটি চকলেট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল বেশ কিছুদিন ধরে। ওই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে হোসেন স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের ঘরের কাঠের আরার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।