নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ডেমরায় মোটরসাইকেল চুরি : মামলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:১৭, ১৫ মে ২০২৬ | আপডেট: ০০:১৮, ১৫ মে ২০২৬

ডেমরায় মোটরসাইকেল চুরি : মামলা

রাজধানীর ডেমরায় মাত্র ৩০ মিনিটের ব্যবধানে ইয়ামাহা আর১৫এম মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৬ লক্ষ ২৫ হাজার টাকা। এ বিষয়ে ভূক্তভোগী মো. সাজ্জাত পারভেজ সজিব বুধবার (১৩ মে) রাত সাড়ে দশটায় মামলা করেন।  গত ৭ মে রাত ৯টায় বাশেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকার বনশ্রী এলাকায় বসবাসকারী সাজ্জাত গত ৭ মে রাত ৯টায় নাঈম আল মামুনের বাশেরপুলের ভাড়া বাসায় বেড়াতে আসেন। বাসার সামনের রাস্তায় তার মোটরসাইকেলটি (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ল-৪২-৯২৮৩, রং সিলভার) গিয়ার লক করে রেখে ভেতরে যান। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি যথাস্থানে নেই। চারদিকে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান না পেয়ে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ডেমরা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মির্জা তাইফুর রহমান জানিয়েছেন, মামলা হওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন