নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

লিচু খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৪৭, ২০ মে ২০২৬

লিচু খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ

রাজধানীর ডেমরায় ৬ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম (১৭) নামে এক কিশোরকে বুধবার বিকালে কিশোর শোধনালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দিবাগত রাতে  বাঁশেরপুল আমিনবাগ এলাকা থেকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সে ওই এলাকার৩ নম্বর গলির ৪৫৫/২ জনৈক লোকমান হোসেনর বাড়ির ভাড়াটিয়া মো. আনোয়ার হোসেনের ছেলে।

লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার নিজের কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করে লম্পট মুস্তাকিম। এ বিষয়ে ভুক্তভোগীর মা মঙ্গলবার রাতেই ডেমরা থানায় মুস্তাকিমের বিরুদ্ধে মামলা করেন। এদিকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, পূর্ব পরিচিত হওয়ায় শিশুটি ও তার ভাই প্রায়ই অভিযুক্তের কক্ষে আসা-যাওয়া ছিল। এই সুযোগে গত ১৮ মে রাত সাড়ে ১০ টার দিকে অভিযুক্ত মোস্তাকিম লিচু দেওয়ার কথা বলে কৌশলে মেয়েটিসহ তার ভাইকে নিজের কক্ষে নিয়ে যায়।

পরবর্তীতে ভাইকে অন্য কক্ষে খেলনা দিয়ে ব্যস্ত রেখে ওই শিশুকে আলাদা কক্ষে নিয়ে পায়ুপথে ধর্ষণ করে মুস্তাকিম । একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার ভাই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এদিকে ভাই বোনের কান্নার শব্দ পেয়ে তাদের মা মেয়েকে উদ্ধার করে ঘটনার বিস্তারিত শুনেন। 

ওসি আরো বলেন, পরদিন ১৯ মে বিকেলে স্থানীয় উত্তেজিত লোকজন অভিযুক্ত মোস্তাকিমকে এলাকায় দেখতে পেয়ে আটক করে মারধর করে। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেফতার করে। মেয়েটির বাবা বাবা অটো রিক্সা চালাতে যায় ও তাদের মা বিশেষ প্রয়োজনে দোকানে যায়। আর এই সুযোগে মুস্তাকিম শিশুটিকে ধর্ষণ করে

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন