নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আমার পুলিশ, আমার দেশ-সবার আগে বাংলাদেশ

ডেমরায় বিনামূল্যে ট্রাফিকের পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবা সেবা পেলেন দুই শতাধিক রোগী

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২১, ২৭ জুন ২০২৬

ডেমরায় বিনামূল্যে ট্রাফিকের পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

‘আমার পুলিশ, আমার দেশ—সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে রাজধানীর ডেমরায় ট্রাফিকের পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগের উদ্যোগে শনিবার (২৭ জুন) স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বিভিন্ন পরিবহনের চালক-হেলপার, পথচারী ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ দেন চিকিৎসকরা।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান এবং সার্বিক লজিস্টিক সহযোগিতা করে ট্রপিক্যাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ) লিঃ।

এদিন ওই হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টিম আগত রোগীদের মাঝে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শসহ নানা ওষুধ প্রদান করেন।

ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ারী ট্রাফিক ওয়ারী বিভাগ  ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম নসরত হাসান ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সুলতান সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় টিআই মো. সুলতান বলেন, “গরিব পথচারী, শ্রমজীবী মানুষ ও চালকদের জন্য এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। জনসাধারণের সেবায় ট্রাফিক পুলিশ সবসময় পাশে রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন