নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:১১, ৬ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ও মহম্মদ আব্দুল বারিকদু’জনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এক আদেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তবে, নির্দিষ্ট কী কারণে তাদের থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি। “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই প্রত্যাহারের আদেশ হয়েছে”, বলেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন