নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় বুলবুল খুন হয়েছে : মুফতি ফয়জুল করীম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫২, ২৫ আগস্ট ২০২৬

প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় বুলবুল খুন হয়েছে : মুফতি ফয়জুল করীম

সম্প্রতি বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুলের পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে চেক হস্তান্তরসহ ও কবর জিয়ারত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তিনি নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার ঠাকুরবাড়িতে নিহতের বাড়িতে উপস্থিত হয়ে নিহতের পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপনসহ ২ লাখ টাকার একটি চেক প্রদান করেন।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, নিহত জাহিদ আল আমিন বুলবুলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সে সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় এ হত্যাকান্ড ঘটেছে। সরকারের ব্যর্থতার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। গ্যাসের অভাবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করতে হবে। 

পাশাপাশি বন্দর উপজেলায় কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবর করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ২১ নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ বউ বাজার দত্তবাড়ী সিকদার মালেক সাহেবের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ওরফে কাটা সিফাতসহ তাঁর বাহিনীর সদস্যদের হামলায় জাহিদ আল আমিন ওরফে বুলবুল নিহত হন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ১১ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন