শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৪, ৩১ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ড সহ ১৮ জন কর্মকর্তা কর্মচারীকে কারন দর্শনোর নোটিশ (শোকজ) করেছে জেলা প্রশাসন। সোমবার (৩১শে আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসক ডিসি মোঃ রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকজ প্রাপ্ত ২ এসিল্যান্ড হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা থানা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। বাকি ১৬ জন সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগন।
জানাগেছে, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ভুমিজস কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় নির্ধারিত সময়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত না হওয়া এবং হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার অনিয়ম ধরা পড়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।