নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নতুন দায়িত্বে এমপি আবুল কালাম

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্বে এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ- ৫ আসনের (সদর-বন্দর) সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গঠিত ওই কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় টাঙ্গাইল- ২ আসনের সদস্য সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, ঢাকা- ১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা- ১ আসনের খন্দকার আবু আশফাক, জয়পুরহাট- ২ আসনের মো. আব্দুল বারী, সংরক্ষিত মহিলা আসন- ২৩ এর ফেরদৌসী আহমেদ, গাইবান্ধা- ২ আসনের মো. আব্দুল করিম, সংরক্ষিত মহিলা আসন- ৪৩ এর শামছুন্নাহার বেগম এবং পাবনা- ৪ আসনের মো. আবু তালেব মন্ডল।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন