নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে দুর্গোৎসবের সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৭, ২৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে দুর্গোৎসবের সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার

নারায়ণগঞ্জ মহানগরীতে শারদীয় দুর্গোৎসবে সেরা ১০টি পূজামণ্ডপকে উপহার দিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।  ‎‎ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর কমিটির নেতৃবৃন্দের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

‎‎শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ১০টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

‎‎শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ মহানগরীর সেরা ১০টি পূজামণ্ডপ হলো- আমলাপাড়া পূজামণ্ডপ, বলদেব জিউর আখড়া পূজামণ্ডপ, টানবাজার সাহাপাড়া পূজামণ্ডপ, গৌড়নিতাই আখড়া পূজামণ্ডপ, উকিলপাড়া হোসিয়ারি পূজামণ্ডপ, নিতাইগঞ্জ প্রজন্ম প্রত্যাশা পূজামণ্ডপ, নগর খানপুর সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ, নয়ামাটি গিরিধারী আখড়া পূজামণ্ডপ, বন্দর বাজার পূজামণ্ডপ ও কুমুদিনী মাঠ পূজামণ্ডপ।

‎‎নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎‎এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, মিঠুন মোদক, ফ্রন্টের সিনিয়র সহসভাপতি নিতাই দত্ত, সহসভাপতি সুশীল দাস ও সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সাহাসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

‎‎অনুষ্ঠানে সেরা ১০টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন