নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

যুবদল নেতা রনির বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৬, ২০ এপ্রিল ২০২৬

যুবদল নেতা রনির বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জেলা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা ও অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতি। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অবিলম্বে যুবদল নেতা রনির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, রনি আমাদের সংগঠনের প্রধান উপদেষ্ঠা। একারণেই আমরা মাঠে নেমেছি। রনিকে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হয় তাহলে হরতালের মত কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি আমিনুল হক, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধান, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, দৃষ্টি প্রতিবন্ধি ইয়াসিন মিয়া প্রমূখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন