শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩৯, ১৭ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী নেতৃবৃন্দ। সোমবার (১৭ আগস্ট) বাদ আসর ক্ষতিগ্রস্ত জেএস টাওয়ারের দুর্ঘটনাস্থলে অবস্থান নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার সহ মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত জেএস টাওয়ারের আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং ব্যবসায়ীদের এ কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।