নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ছাত্র ফেডারেশন সভাপতির মায়ের মৃত্যুতে না’গঞ্জ জেলা শাখার গভীর শোক ও সমবেদনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৩৭, ২৯ মার্চ ২০২৬

ছাত্র ফেডারেশন সভাপতির মায়ের মৃত্যুতে না’গঞ্জ জেলা শাখার গভীর শোক ও সমবেদনা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, মশিউর রহমান খান রিচার্ড-এর মা নিশাত সুলতানা (৬২)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।
 
শনিবার (২৮ মার্চ) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, "মশিউর রহমান খান রিচার্ড-এর মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
 
একজন মমতাময়ী মা হিসেবে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা অতুলনীয়। এই অপূরণীয় ক্ষতিতে আমরা তাঁর পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।"
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন