নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্যে বাহাউল হকের ইন্তেকাল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০২, ২৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্যে বাহাউল হকের ইন্তেকাল

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক (৮১) মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের কৃতি সন্তান এ বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক গতকাল  শুক্রবার সকাল ৮. ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন।

তিনি নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও)  আসনে ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টির  সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি তিনি  নারায়ণগঞ্জ জেলা পরিষদের  চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ -৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেন।

আবু নূর মোহাম্মদ বাহাউল হক সাহেবের প্রথম জানাজার নামাজ গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং বাদ আসর সোনারগাঁওয়ের গোয়ালদী নিজ গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁর প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমি প্রাঙ্গণে দাফন করা হয়। 

বাহাউল হক রাজনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। তিনি হাই স্কুল, কারিগরি কলেজ, মা ও শিশু হাসপাতাল, নার্সি কলেজ, চক্ষু হাসপাতাল, কিডনি সেবা কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। স্থানীয় অসংখ্য মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।


তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন