নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কমরেড আঃ সালাম বাবুল আর নেই, শ্রদ্ধা নিবেদন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৫, ৩০ এপ্রিল ২০২৬

কমরেড আঃ সালাম বাবুল আর নেই, শ্রদ্ধা নিবেদন

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুস সালাম বাবুল আর নেই। বুধবার দিবাগতগত রাত দেড়টার দিকে হার্ডএ্যাটাকে আক্রান্ত হলে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে জোহরের নামাযের পর সোনারগাঁও ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ভবনাথপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে সংগঠনের বিভিন্ন থানা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোনারগাঁও তাঁর বাড়িতে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য পার্টি ও গণসংগঠনগুলোর নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, সাবেক সভাপতি কমরেড জিয়া হায়দার ডিপটি, সাবেক সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, কমরেড ইকবাল হোসেন প্রমুখ। 

এসময়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড রাগিব আহসান মুন্না, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, কেন্দ্রীয় সংগঠক ও মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড শ, ম, কামাল হোসেন, বাসদ নেতা কমরেড বেলায়েত হোসেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সামছুল আলম, সিপিবি জাতীয় পরিষদ সদস্য কমরেড বিমল কান্তি দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এম এ শাহীনসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।

প্রথমে পার্টির লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানান হয়।  এরপর পুষ্পস্তবক অর্পণ করে সিপিবি কেন্দ্রীয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্র ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। 

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, কমরেড আঃ সালাম বাবুল ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। প্রায় ৪০ বছর ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও আসন থেকে একাধিক বার তিনি সিপিবির হয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন। শ্রমিক আন্দোলনে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে প্রগতিশীল রাজনীতির খুব ক্ষতি হয়ে গেল। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন