নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৫, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৬, ১৭ জুন ২০২৬

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ছাত্র ফেডারেশনের শোক

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে।

এক শোকবার্তায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আরও বলেন, একজন মায়ের মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন