নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে তারিকুল সুজনের শোক ও সমবেদনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০০, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২১:০০, ১৭ জুন ২০২৬

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে তারিকুল সুজনের শোক ও সমবেদনা

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল সুজন। আজ বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান। 

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল সুজন শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করেন। একই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন