শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আগামীকাল ১ ফাল্গুন, ১৪৩২বাংলা, ১৪ ফেব্রুয়ারি -২০২৬ খ্রিঃ, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ প্রকাশক সম্পাদক পরিষদ ও জাতীয় গবেষণা ধর্মী প্রতিষ্ঠান সাধনা সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও সাংবাদিক এম আখতার হোসেনের পিতা মরহুম আব্দুস সোবহান মিয়ার ২৩ তম মৃত্যু বার্ষিকী।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাংবাদিক এম আখতার হোসেনের পিতা মাতার নামে ২০১৬ সালে গড়া শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন (সোআফ) এর উদ্যোগে দিনব্যাপী বিস্তারিত অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
এসকল অনুষ্ঠানে রয়েছে সকালে উত্তর লক্ষন খোলা মদিনাতুল উলুম মাহ্ মুদিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, বাদ যোহর মরহুম আব্দুস সোবহান মিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট লেখক ও সাংবাদিক এম আখতার হোসেনের বর্তমান বাসভবন ১৭৫/১ উত্তর লক্ষন খোলা, অমি অহনা হাউজ, নাসিক ২৫ নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জে মিলাদ মাহ্ফিল দোয়া ও তবারক বিতরণ ।
উল্রেখ্য, ২০০৩ সালের ১ ফাল্গুন সাংবাদিক এম আখতার হোসেনের পিতা আব্দুস সোবহান মিয়া ইন্তেকাল করিলে সাংবাদিক এম আখতার হোসেন তাঁর পিতা মাতার নামে শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানটি গড়ার প্রত্যাশা করেন এবং সকলের মাঝে প্রকাশ না করে গোপন রাখেন।
পরবর্তী ২০১৬ সালের ২৩ নভেম্বর এম আখতার হোসেনের মা বেগম আরফাতুন্নেসা ইন্তেকাল করিলে ৪ দিনপর কুলখানি অনুষ্ঠানে সামাজিক এই প্রতিষ্ঠান আব্দুস সোবহান এন্ড আরফাতুন্নেসা ফাউন্ডেশন(সোআফ) এর আত্মপ্রকাশ করেন এবং সামাজিক ভাবে কাজ করতে শুরু করেন।
বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতি হলেন প্রতিষ্ঠানটির প্রধান প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সোবহান মিয়া ও বেগম আরফাতুন্নেসার সর্বকনিষ্ঠ পুত্র বিশিষ্ট লেখক ও সাংবাদিক এম আখতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হলেন মরহুমের সেঝ মেয়ে মাসুদা আহাম্মেদ, সাধারণ সম্পাদক হলেন মরহুমের পুত্র বঁধু সাইফুন্নাহার আখতার মনি, ৭ সদস্যের পরিচালনা কমিটিতে অন্যান্য পদে মরহুম মরহুমার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।