শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওসমান গনী ভূঁইয়া (৭০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত রোববার (১৫ ফেব্রুয়ারী) রাত ১১টায় ঢাকা গেন্ডারিয়াস্থ আলী আজগর হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাযা বাদ জহুর রাষ্ট্রিয় মর্যাদায় বন্দর থানার কুড়িপাড়া মাঠে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।