নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হাজী মনির হোসেন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩১, ২৭ জুন ২০২৬ | আপডেট: ০০:০৪, ২৮ জুন ২০২৬

১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হাজী মনির হোসেন

আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ১৪নং ওয়ার্ডে এখনই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম হাজী মনির হোসেন। যিনি বর্তমানে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে হাজী মনির হোসেনের কোনো বিকল্প নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এবং দলের প্রতিটি দুঃসময়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন হাজী মনির হোসেন।

হামলা-মামলা ও নানামুখী প্রতিকূলতা উপেক্ষা করে ১৪নং ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিরলস কাজ করে গেছেন। দলের সাধারণ কর্মীদের পাশে থেকেছেন সবসময়, হয়ে উঠেছেন তাদের আস্থার প্রতীক।

১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাজী মনির হোসেনের পক্ষে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ও জনসমর্থন তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং একজন সমাজসেবক হিসেবেও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন।

এলাকার সচেতন মহল ও তরুণ সমাজ মনে করে, ১৪নং ওয়ার্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করা। হাজী মনির হোসেন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হওয়ায় তাকেই এই ওয়ার্ডের যোগ্য অভিভাবক মনে করছেন সবাই।

এলাকার যুবসমাজকে রক্ষায় এবং একটি শান্তিময়, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড বিনির্মাণে তার মতো বলিষ্ঠ নেতৃত্বের বিকল্প দেখছেন না ভোটাররা।

নির্বাচনী প্রস্তুতি ও জনসমর্থন নিয়ে জানতে চাইলে হাজী মনির হোসেন বলেন: “আমি পদের লোভে নয়, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। দলের দুঃসময়ে যেমন নেতাকর্মীদের ছেড়ে যাইনি, তেমনি ওয়ার্ডবাসীর যেকোনো সমস্যায় আমি সবসময় পাশে ছিলাম এবং থাকবো।

আমার মূল লক্ষ্য ১৪নং ওয়ার্ডকে একটি আদর্শ, মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি তাদের প্রতিটি আমানত রক্ষা করব।”

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ১৪নং ওয়ার্ডে হাজী মনির হোসেনের পক্ষে গণজোয়ার ততই দৃশ্যমান হচ্ছে। দলমত নির্বিশেষে ওয়ার্ডের সাধারণ মানুষ এবার একজন যোগ্য, সৎ ও সাহসী প্রতিনিধি হিসেবে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চান বলে জানাগেছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন