শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৪৭, ৮ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৫৯, ৮ জুলাই ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হাজ্বী মো. স্বপনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় শহরের বরফকল চৌরঙ্গী পার্ক রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হাজ্বী মো. স্বপন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি বলেন, "আমি আপনাদেরই সন্তান। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নির্বাচিত হলে জনপ্রতিনিধি নয়, আপনাদের একজন সেবক হিসেবে কাজ করব।"
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দস্যুতা, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ একটি নিরাপদ, উন্নত ও বাসযোগ্য ১নং ওয়ার্ড গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।"
সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. সেলু, মুসলেম উদ্দিন, মো. মুস্তফা, ওমর ফারুক, খোরশেদ আলম, নুরুজ্জামান, মুহিবুল্লাহ, মো. অলি, মো. নজরুল, মো. মনির, অহিদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।