শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন আড়াইহাজার উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছেন তিনি।
গণসংযোগ ও প্রচারণাকালে শিশু থেকে কিশোর, তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনে সিক্ত হচ্ছেন নজরুল ইসলাম আজাদ।
স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, কুশল বিনিময় ও এলাকার খোঁজখবর নেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।
আজাদের এই আন্তরিক উপস্থিতি ও নিরলস প্রচারণায় আড়াইহাজার জুড়ে সৃষ্টি হয়েছে নির্বাচনী উৎসবের আমেজ।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠেছে আড়াইহাজারের জনগণের গণজোয়ারে ভাসছেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।