শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. আবুল কালাম ১১নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়ে সাধারণ ভোটারদের সালাম জানিয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত চলা এই গণসংযোগে ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগের শুরুতে নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী এড. আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও ফুল ছিটিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।
গণসংযোগটি নগর খানপুর এলাকা থেকে শুরু হয়ে বরফকল, কিল্লারপুল, এম সার্কাস, পানির কল, হাজীগঞ্জ মোড়, হাজীগঞ্জ বাজার, তল্লা ছোট মসজিদ, তল্লা বড় মসজিদ, সরদারপাড়া সহ ১১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় অনুষ্ঠিত হয়। এ সময় এড. আবুল কালাম এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দেশ ও জনগণের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, সদস্য সাইফুল ইসলাম আপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ- সভাপতি মীর ইয়ামিন আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, ১১নং ওয়ার্ড যুবদলের নেতা শেখ আব্দুল হালিম, নাসের হক ইমন, মোহাম্মদ নাসির, রবিউল ইসলাম, তানবির রহমান, আব্দুল মালেক নান্টু, আশরাফুল জামান বাবু, রতন মিয়া, বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
গণসংযোগকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া লক্ষ্য করা যায়, যা ধানের শীষের প্রার্থীর প্রতি জনসমর্থনের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন নেতাকর্মীরা।