শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী গনসংযোগ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন মহল্লায় আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ও ধানের শীষের ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়।
মমতাজ উদ্দিন মন্তুর কার্যালয়ের সামনে থেকে গণ সংযোগটি শুরু হয়। পরে এটি ধনকুন্ডা মসজিদ, ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড, তাঁতখানা স্কুল ও কেনেলপাড় এলাকা প্রদক্ষিণ করে লেকপাড় এলাকায় গিয়ে শেষ হয়।
দীর্ঘ এই পথজুড়ে মিছিল চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী মানুষ, তরুণ-যুবক ও প্রবীণদের অংশগ্রহণে গণ সংযোগটি জনসমুদ্রে পরিণত হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুুর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে কয়েক হাজার বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ জনসাধারণের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে মিছিল করেন।
এ নির্বাচনীয় গণ সংযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ ৮ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।