নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ধানের শীষে ভোট চেয়ে জনগণের ঘরে ঘরে ১১নং ওয়ার্ড বিএনপি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষে ভোট চেয়ে জনগণের ঘরে ঘরে ১১নং ওয়ার্ড বিএনপি

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. আবুল কালামের পক্ষে ১১নং ওয়ার্ডের জনগণের ঘরে ঘরে গিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে সাধারণ ভোটারদের সালাম জানিয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

‎‎এসময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বিএনপির  আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে, নারীদের জন্য ফ্যামিলি ও হেল্প কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নসহ জনগণের জীবনমান উন্নয়নে দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা ভোটারদের কাছে তুলে ধরেন। 

‎‎শনিবার ( ৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিল্লালপুল মাজার গলি হয়ে তল্লা সুপারিভাগ, তল্লা রেললাইন, পশ্চিম তল্লা, তল্লা বড় মসজিদ দিয়ে কিল্লালপুল এসে গণসংযোগটি শেষ হয়। 

‎‎গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন। স্লোগানের মধ্যে ছিল— “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন”, “কালাম সাহেবের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন” এবং “আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন”।

‎‎গণসংযোগে ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ- সভাপতি মীর ইয়ামিন আলী,ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ১১নং ওয়ার্ড যুবদলের নেতা শেখ আব্দুল হালিম, নাসের হক ইমন, মোহাম্মদ নাসির, রবিউল ইসলাম, তানবির রহমান, আব্দুল মালেক নান্টু, আশরাফুল জামান বাবু, রতন মিয়া, বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

‎‎গণসংযোগকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া লক্ষ্য করা যায়, যা ধানের শীষের প্রার্থীর প্রতি জনসমর্থনের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন